ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগে মেননের নাম, ওয়ার্কার্স পার্টির বিস্ময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪, ১৪:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৪:৩৭

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘গণহত্যার’ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে তার দল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে রাশেদ খান মেননকে ‘মিথ্যা মামলা’য় জড়ানো হয়েছে দাবি করে এর নিন্দা জানানো হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাধিক হত্যা মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন রিমান্ড শেষে এখন কারাগারে রয়েছেন।

তার কারান্তরীণ সময়ে দলটির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতনের সই করা বিবৃতিতে দাবি করা হয়, ২০১৩ সালে হেফাজতের সৃষ্ট ঘটনায় দায় তাদেরই। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা নিজেরাই নিজেদের কর্মী খুন করে এবং বায়তুল মোকারম এলাকায় আগুন লাগিয়ে কোরান শরিফ পুড়িয়ে যে তান্ডব সৃষ্টি করেছিল, এদেশের মানুষ সেই ইতিহাস ভুলে যায়নি।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো রাশেদ খান মেননের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানিয়েছে।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে
এবার দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
সর্বশেষ খবর
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি