ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতার জন্য দোয়া মাহফিল এবি পার্টির

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতা ও শান্তিময় জীবনের জন্য দোয়া ও গণইফতারের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিজয়নগরের এবি পার্টির কেন্দ্রীয় দফতর সংলগ্ন বিজয় ৭১ চত্বরে এ দোয়া ও গণইফতার অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতারের আয়োজনের আগে সংক্ষিপ্ত আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ আরোগ্য কামনা ও দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসে হামলার নিন্দা জানানো হয়।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও গণইফতারে প্রধান অতিথি হিসেবে ছিলেন সর্বজন বিপ্লবী দলের সভাপতি ম ইনামুল হক। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির যুগ্মসদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক।