আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ)। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রবি ও সোমবার (১৮ ও ১৯ নভেম্বর) ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে দলটি।
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিজয় নগরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।