আইন নিজস্ব গতিতে চলবে: নুরুল হক নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ মার্চ ২০২৬, ১৯:২৭আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৯:২৭

আমরা শুনেছি বিগত দিনে আদালতের রায় আসতো গণভবন থেকে— আমরা মনে করি সেই যুগের অবসান হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে।” 

বৃহস্পতিবার (১২ মার্চ) আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।  

প্রতিমন্ত্রী নুর বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের সামনে সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে, ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।” 

তিনি আরও বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত।  আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সেই সুযোগ তৈরি করে দেবে। আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সারা বাংলাদেশের আইনজীবীদেরকে সুসংগঠিত করবে।” 

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন। 

এছাড়া বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের সদস্য সচিব হাবিবুর রহমান সঞ্চালনায় আইনজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক শওকত হোসেন, সহ-সম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম, আইনজীবী অধিকার পরিষদের নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, ইয়ামিন সিরাজী, গৌরাঙ্গ লাল।  

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
আওয়ামী লীগের বিচার চান নাহিদ, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবি নুরের
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক
গণঅধিকার পরিষদের নতুন মুখপাত্র আবু হানিফ
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান