বঙ্গবন্ধুর সমাধিসৌধে সোশ্যাল ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যাংকটির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এসআইবিএলের চেয়ারম্যান এবং এমডি।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান, এসআইবিএল বঙ্গবন্ধু সমাধিসৌধ শাখার ব্যবস্থাপক সরদার তরিকুল ইসলাম।