চ্যালেঞ্জ পেরিয়ে আত্মবিশ্বাসী উত্থান: ‘ইউসিবি নাইটে’ রেকর্ড সাফল্যের উদযাপন

প্রেস রিলিজ
১০ জানুয়ারি ২০২৬, ২০:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ২০:০৫

এক তরুণ গার্মেন্টস ব্যবসায়ী অনেক দিন পর সস্ত্রীক অনুষ্ঠানে এসেছেন। পরিচিত ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে হাত মেলাচ্ছেন, গল্প করছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি খুব খুশি। তার ভাষায়, যে ব্যাংকে এত বছর ধরে লেনদেন করছি, সেই ব্যাংকের এমন মিলনমেলায় না এসে পারা যায়।

অন্যদিকে, ব্যস্ততা পেছনে ফেলে উত্তরা থেকে আসা এক চিকিৎসক দম্পতির কাছে এটি ছিল বিনোদনের পাশাপাশি আস্থার প্রকাশ।
 
বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন নিয়ন্ত্রক ও সংস্থার শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি নানা পেশার এমন শত শত মানুষের উপস্থিতিতে গত ৯ জানুয়ারি রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের পুলসাইড ছিল কানায় কানায় পূর্ণ। উপলক্ষ একটাই—চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাওয়ার গল্প ‘ইউসিবি নাইট– দ্য বিগিনিং অব এ নিউ এরা’ উদযাপন।
  
দেশের ব্যাংকিং খাত যখন চাপ, অনিশ্চয়তা আর আস্থার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই অভাবনীয় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি যে রেকর্ড সাফল্য অর্জন করেছে, তা ব্যাংকটির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদযাপন এবং দীর্ঘদিনের গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই ইউসিবির এই ব্যতিক্রমধর্মী আয়োজন।

ওই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে মঞ্চে উঠে আসে গীতি আলেখ্য—দৃঢ়তা ও ঘুরে দাঁড়ানোর গল্প, জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ, রুনা লায়লাসহ বিভিন্ন শিল্পীর গানসহ নানা আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, ইউসিবি ভিসা ইনফিনিট কার্ড ও ইউসিবি মাস্টার কার্ড ওয়ার্ল্ড এলিট’র আনুষ্ঠানিক উদ্বোধন। 

সংগীত আর আলোর ঝলকানির মধ্যেই তুলে ধরা হয় ইউসিবির বাস্তব সাফল্যের গল্প। ২০২৪ সালে যেখানে ব্যাংকটিতে আমানত প্রবৃদ্ধি ছিল চার হাজার ৮২ কোটি টাকা, ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৩ হাজার কোটিতে পৌঁছেছে। 

ইউসিবিতে গ্রাহক আস্থাও বেড়েছে। ২০২৪ সালে ব্যাংকটিতে চার দশমিক ১১ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আর ২০২৫ সালে ছয় দশমিক ৭৮ লাখ নতুন গ্রাহক ব্যাংকটিরর সঙ্গে যুক্ত হয়েছেন। একইসঙ্গে আর্থিক শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনাতেও এসেছে বড় পরিবর্তন। এডভান্স টু ডিপোজিট রেশিও ৯১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ৮৩ শতাংশে নামা ব্যাংকটির তারল্য ও স্থিতিশীলতারই প্রতিফলন।

অনুষ্ঠানের মঞ্চে উঠে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “চার দশক ধরে যা তৈরি করেছি, ইনশাল্লাহ, আপনাদের অব্যাহত সমর্থনে আগামী চার বছরে আরও বড় সাফল্য অর্জন করতে পারব।” ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “আমাদের অগ্রাধিকার স্পষ্ট, প্রথমে স্থিতিশীলতা, এরপর আস্থা, আর তার পর টেকসই বৃদ্ধি।”

/এবিএম/
সম্পর্কিত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
প্রিমিয়ার ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু