প্রথম প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের আমানত বেড়েছে ১৭ শতাংশ

প্রেস বিজ্ঞপ্তি
০৯ মে ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৯ মে ২০২৪, ১৮:৫৪

চলতি ২০২৪ সালের মার্চ শেষে এনআরবিসি ব্যাংকের আমানতের পরিমাণ প্রায় ১৭ শতাংশ বেড়েছে। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে। বৃহস্পতিবার (৯ মে) প্রকাশিত ব্যাংকের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি-মার্চ শেষে সমন্বিত হিসেবে ব্যাংকের শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৫৮ পয়সা। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ১৮৪তম সভায় প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া, এককভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৭ টাকা ৫২ পয়সা। ২০২৪ সালের জানুয়ারি-মার্চে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৪০ পয়সা।

চলতি বছরের মার্চ শেষে ব্যাংকের আমানতের পরিমাণ ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১৮ হাজার ৩০৮ কোটি টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ১৫ হাজার ৩৮৬ কোটি টাকা। ঋণের পরিমাণ ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৮ কোটি টাকা। আগের বছর ঋণ ছিল ১৩ হাজার ৬৬৫ কোটি টাকা। এছাড়া, ২০২৪ সালের মার্চ শেষে ব্যালেন্সশিটের আকার হয়েছে ২৯ হাজার কোটি টাকা, আগের বছর ছিল ২৭ হাজার ৪৩ কোটি টাকা।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজু, মোহাম্মদ আদনান ইমাম এফসিসিএ, এ এম সাইদুর রহমান, মোহাম্মদ ওলিউর রহমান, মোহাম্মদ নাজিম, একেএম মোস্তাফিজুর রহমান, লকিয়ত উল্যাহ, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও ড. রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
বুধবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন
সর্বশেষ খবর
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
হজে কমলো বিমানের ভাড়া
হজে কমলো বিমানের ভাড়া
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
অনশন ভাঙার শর্ত জানালেন সোনম ওয়াংচুক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার