চট্টগ্রামে উদ্বোধন হলো ইয়ামাহার নতুন শোরুম

চট্টগ্রামের সিডিএ আভিনিউয়ের মুরাদপুরে উদ্বোধন করা হয়েছে ইয়ামাহা মোটরসাইকেল শো-রুম টুয়েন্টি এইট মোটর্স। শনিবার (২৫ জুলাই) আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই শো-রুমটি উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আইকনিক এই শোরুমে এক ছাদের নিচে পাওয়া যাবে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহার বিভিন্ন মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ পাবেন।

শুধু মোটরসাইকেলই নয়, শো-রুমটিতে রয়েছে ইয়ামাহার বিশ্বমানের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার জন্য আধুনিক সার্ভিস সুবিধা এবং শতভাগ জেনুইন স্পেয়ার পার্টসের নির্ভরযোগ্য সরবরাহ। পাশাপাশি গ্রাহকরা এখান থেকে ইয়ামাহার অফিসিয়াল জেনুইন অ্যাপারেলস ও রাইডিং গিয়ারও সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস; টুয়েন্টি এইট মোটর্সের স্বত্বাধিকারী আয়েশা সিদ্দিকা এবং ক্রিকেটার তামিম ইকবাল খান। এছাড়া অনুষ্ঠানে ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।