সুনামগঞ্জ সদর উপজেলার ২৮ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসির একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক ও সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীমসহ বিজিবি ও সীমান্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ২৮ বিজিবি ব্যাটালিয়নে এটিএম বুথ চালুর ফলে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যরা প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন।
গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করতে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পর্যায়ক্রমে এটিএম বুথ স্থাপন করছে সীমান্ত ব্যাংক।








