নানা নাটকীয়তার পর অবশেষে বার্সায় ভিড়েছেন তিনি। এককালে দেখা স্বপ্নটা এখন বাস্তব। বার্সা টিভির সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে এই তারকা জানালেন ছোটবেলার সেসব কথা, ‘ছোট থাকতেই স্বপ্ন দেখতাম, বার্সার জার্সিটা গায়ে চড়াবো। এখানে আছি বলে সত্যিই আনন্দ লাগছে।’ এককালে স্বপ্ন দেখেছেন বলে সেটা যখন সত্যি হতে চলেছে, তখন আর নিজেকে সামলাতে পারেননি। মানসিকভাবে ভীষণ অস্থিরতায় ভুগছিলেন। অপেক্ষায় ছিলেন কখন শেষ হবে সব আনুষ্ঠানিকতা, ‘আমি বেশ কয়েকদিন বেশ অস্থির ছিলাম। কখন চুক্তি শেষ হবে, কখন বার্সায় পৌঁছাবো।’
বার্সায় চুক্তিবদ্ধ হলেও চোটের কারণে ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কৌতিনিয়োকে। তাই তার খেলা দেখতে অপেক্ষায় থাকতে হবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তার আগেই বার্সা ভক্তদের উদ্দেশ্য করে নিজের খেলার কৌশল নিয়ে ধারণা দিয়েছেন কৌতিনিয়ো, ‘প্রতিটি খেলাতে সেরাটা দিতে চেষ্টা করি। প্রতিটি সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করি, যাতে দলকে জেতাতে পারি। একই সঙ্গে উন্মাদনা ও ধীর-স্থির থেকেই খেলে থাকি।’