ফুটসালে দ্বিতীয় ম্যাচেও বড় হার বাংলাদেশের

ম্যাচে কোন প্রতিরোধ গড়তে পারেনি সাবিনারা। এশিয়ান উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুক্রবার ব্যাংককে ফাইভ-এ সাইড প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে ভিয়েতনামের কাছে ৭-০ গোলে হেরেছে গোলাম রব্বানী ছোটনের দল। 

আগের মতোই এই ম্যাচে কোন প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ফুটবলের মিনি সংস্করণ ফুটসালে সাবিনারা যে একেবারেই নবীন- সেটাই যেন ফুটে উঠেছে তাদের খেলায়।

প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচ শেষে লাল-সবুজ দলের কোচ গোলাম রব্বানী ছোটন নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন এভাবেই, ‘ভিয়েতনাম  বেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমরা ভালো খেলার চেষ্টা করছি। কিন্তু অভিজ্ঞতার কারণে দল হেরেছে।’
নিজেদের শেষ ম্যাচে আগামী রবিবার চাইনিজ তাইপের বিপক্ষে লড়বে বাংলাদেশ।