নারায়ণগঞ্জের ব্রাজিল এই সমর্থক তার পুরো ছয়তলা বাড়ির রঙ করেছেন ব্রাজিলের পতাকার রঙয়ে। এমন প্রীতির পেছনে রয়েছে অন্ধ আবেগ। কারণ এই বাড়ির প্রতিটি সদস্যই ব্রাজিলের অন্ধ সর্মথক। তাই বাড়িটির নামকরণ করা হয়েছে ব্রাজিল বাড়ি।
ফতুল্লার লালপুরে গেলে দেখা মিলবে ব্রাজিল বাড়ির। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জয়নাল আবেদীন টুটুল বাড়িটির মলিক। বৈচিত্র্য থাকায় সবাই এক নামে চেনে বাড়িটিকে। এমনকি লালপুর এলাকার ব্রাজিল বাড়ির কথা এখন সবার মুখে মুখে। এখন নিজের ঠিকানা বুঝাতে ব্রাজিল বাড়ির নামটি বললেও চলে।
এমন প্রীতির পেছনে রয়েছে প্রিয় দলের প্রতি ভালোবাসা। তাই নিজের ছয়তলা বাড়িটিকেই ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন এর মালিক টুটুল। যার এমন অভিনবত্ব আলোড়ন তুলেছে দেশ থেকে বিদেশে। শুধু বাড়িকে ব্রাজিলের পাতাকায় সাজানোই নয়, বাড়ির নামের প্লেটেও এর পরিচিতি এখন ‘ব্রাজিল বাড়ি’।
টুটুলের ব্রাজিলের প্রতি ভালোবাসা অনেকটাই উৎসাহ দিয়েছে অন্যান্য ব্রাজিল সমর্থকদের। তার বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে আশপাশের লোকজন ভিড় জমাচ্ছেন।টুটুল ভালো করেই জানেন বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে অংশ নিচ্ছেনা। তবে বাংলাদেশও ফুটবলের দেশ। এদেশের মানুষ ফুটবলকে কত ভালোবাসে তা এই ভালোবাসার নিদর্শনের মাধ্যমেই সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান তিনি।
টুটুল আরও জানিয়েছেন, ব্রাজিল বাড়ির কারণে এখন এ দেশের প্রায় সবাই এই এলকার নাম জানতে পারছে। এক সময় হয়তো ব্রাজিল পর্যন্ত এই বাড়ির নাম পৌঁছে যাবে। তখন শুধু ব্রাজিল বাড়িই নয় এ দেশের নাম জানবে সবাই।