চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ০৮:৫৬আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৯:১৪

ব্রাজিলের সঙ্গে জিততে পারেনি আর্জেন্টিনা। ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসিরা। পয়েন্ট হারানোয় কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিটের জন্য জানুয়ারির বিশ্বকাপ বাছাই রাউন্ড পর্যন্ত অপেক্ষা বাড়ে আলবিসেলেস্তেদের। যদিও চিলির ‘সৌজন্যে’ এবারের রাউন্ডেই ২০২২ বিশ্বকাপ নিশ্চিত হলে গেলো আর্জেন্টিনার। চিলির বিপক্ষে ইকুয়েডরের ১-০ গোলের জয়ে কাতারের টিকিট পেয়ে গেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজ (বুধবার) ভোরে সান হুয়ানে সুপার ক্লাসিকো মহারণে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। বিবর্ণ ফুটবল ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়লেও কিছুক্ষণ পরই বিশ্বকাপ নিশ্চিতের সুখবর পায় মেসিরা। সান হুয়ানের ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই শেষ হয় ইকুয়েডর-চিলির লড়াই। সেখানে চিলি হেরে যাওয়ায় ৫ ম্যাচ আগেই কাতারের টিকিট পেয়ে গেছে আলবিসেলেস্তেরা।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা। সবার আগে এই অঞ্চল থেকে ২০২২ সালের আসরে পৌঁছে গেছে ব্রাজিল। আজ সেই দলের সঙ্গে ড্র করার পরই চিলির হারে সুখবর পেয়েছে আর্জেন্টিনা।

লাতিন আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল আর্জেন্টিনাকে সুখবর দিয়েছে টুইটারে। সংস্থাটির টুইট, ‘২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তে সামনের বিশ্বকাপের জায়গা নিশ্চিত করলো। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে টিকিট পেলো তারা। অভিনন্দন, আর্জেন্টিনা।’ আর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই আনন্দ টুইটারে ভাগাভাগি করেছে এভাবে, ‘২০২২ কাতার বিশ্বকাপে আমরা। ফিফা বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা!!’

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। এই দল দুটিই পেয়ে গেছে কাতারের টিকিট। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে বাকি আট দল। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইকুয়েডর। সমান খেলায় ১৭ পয়েন্ট নিয়ে চারে কলম্বিয়া। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে পাঁচে পেরু।

এই অঞ্চলের বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে যাবে শীর্ষ চার দল। ব্রাজিল ও আর্জেন্টিনার নিশ্চিত হয়ে যাওয়ায় জায়গা আছে আর দুটি। পঞ্চম দলটির প্লে অফের মাধ্যমে কাতারে যাওয়ার সুযোগ থাকবে।

/কেআর/
সম্পর্কিত
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
এক মঞ্চে মেসি-রোনালদো, স্বপ্নের আয়োজন করছেন তেভেজ!
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’