বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৮, ১৯:৪৩আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:৪৩

বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে! বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন কাইলিয়ান এমবাপে, হয়েছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়। এই অর্জন ভিন্নভাবে উদযাপন করতে যাচ্ছেন ফ্রান্সের স্ট্রাইকার। রাশিয়াতে উপার্জিত সব অর্থ দাতব্য কাজে ব্যয় করবেন এমবাপে।

ফরাসি মিডিয়া লেকিপ’এর খবর, বিশ্বকাপে খেলে পাওয়া অর্থ প্রিমিয়ার্স দি কর্দেস নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানকে দান করবেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার। এই সংস্থা প্রতিবন্ধী শিশুদের জন্য খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে।

বিশ্বকাপ খেলে এমবাপে সব মিলিয়ে পেয়েছেন ৫ লাখ ডলারেরও বেশি। প্রত্যেক ম্যাচের জন্য প্রায় ২২ হাজার ৩০০ ডলার এবং ফাইনাল জয়ে বোনাস সাড়ে ৩ লাখ ডলার। ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমটি জানায়, এর পুরোটাই দান করবেন পিএসজিতে প্রতি মাসে ১.৭ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাওয়া এই তারকা।

এমবাপের এই উদ্যোগে অবাক নন সংস্থাটির মহাব্যবস্থাপক সেবাস্তিয়ান রুফিন, ‘কাইলিয়ান, সে দারুণ একজন মানুষ। যখনই তার সুযোগ আসে, সে আনন্দের সঙ্গে আমাদের জন্য করে। বাচ্চাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক।’ ইউএসএ টুডে, দ্য সান

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
শিরোপা উদযাপনের সময় প্যারিসে সহিংসতা, নিহত ২
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’