ম্যাচের পর বিরক্তি ঝরেছে জার্মান কোচের কণ্ঠে, ‘এই হার আমাকে যন্ত্রণা দিচ্ছে। অনেক কিছুই পরিকল্পনা করেছিলাম যার ঠিকমতো প্রয়োগ করতে পারিনি।’
প্রতিআক্রমণে সুযোগ পেয়েছিল জার্মানিও। যদিও তা স্কোরে রূপান্তরিত করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে আক্ষেপ করেই ল্যোভ বলেছেন, ‘অনেকবার সুযোগ পেয়েছি স্কোর করার মতো। কিন্তু বল পেয়ে কাছে রাখতে পারিনি। আজকে সব কিছুই বাজে ছিল। তাই নিজেদের বোকা বানাবো না। আমাদের পরের দুই সপ্তাহ অনেক কাজ করতে হবে।’
বিশ্বকাপের আগে সৌদি আরবের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জার্মানি।