মেক্সিকোর বিপক্ষে নেই কোস্তা, খেলবেন দানিলো

অনুশীলনে দানিলো।

সোমবার শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ময়দানি এই লড়াইয়ে চোট শঙ্কায় রয়েছে সেলেসাওরা। একই সঙ্গে রয়েছে সুখবর। রাইট ব্যাক দানিলো খেলবেন ম্যাচটিতে। যদিও ফরোয়ার্ড দগলাস কোস্তা ছিটকে গেছেন নিশ্চিতভাবেই। মার্সেলোকে নিয়েও রয়েছে সংশয়।

ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন এমন খবর। শনিবার তিনি জানান, ‘দানিলো উরুর চোট থেকে সেরে উঠেছে। মার্সেলো সেরে উঠলেও এখন শতভাগ ফিটনেস ফিরে পায়নি।’ তাই মার্সেলোর থাকাটা সংশয়ের বেড়াজালেই আটকা রয়েছে।

তবে লাসমার জানিয়েছেন, কোস্তা সুস্থ হওয়ার পথে থাকলেও সোমবার সামারায় তার না থাকাটা নিশ্চিত। তার মন্তব্য, ‘দানিলো খেলার জন্যে ফিট। শনিবার সে অনুশীলন করেছে। মার্সেলো শুরুতে শারীরিক কসরত করেছে। স্বস্তিবোধও করছে। আশা করছি তাকে খেলায় ব্যবহার করা যাবে।’