একই কাণ্ডে ফিফা জরিমানা করেছে সার্বিয়াকেও। ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের ম্যাচের দিন রাজনৈতিক ও অশোভন বক্তব্যে ভরপুর ব্যানার প্রদর্শন করেছিল দেশটির ভক্তরা। তাই সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। সার্বিয়া ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম পর্বে বিদায় নিয়েছে।
মরক্কো যারা রেফারিং নিয়ে খুবই সমালোচনা করে আসছিল। তাদের ক্ষেত্রে নেমে এসেছে আরও ভয়াবহ খড়গ। মরক্কোকে ৬৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। স্পেনের সঙ্গে গ্রুপ পর্বে ২-২ গোলে ড্রয়ের দিন ভিড়ের মাঝেই গণ্ডগোল বাধায় মরক্কো। শেষ বাঁশি বাজার পর দলের ৬ স্টাফ চলে আসেন পিচে।