'ম্যাচ জয়ই আসল কথা'

বেলজিয়ামের উল্লাসনিখুঁত হওয়া নয়, ম্যাচ জয়কেই শেষ কথা মনে করছেন বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস। ছেলেদের প্রশংসায় ভাসিয়ে কোচ বলেছেন, ‘জয়ের মানসিকতা কেমন হতে পারে সেটা আমরা দেখিয়েছি। আসলে নিখুঁত হওয়া, ম্যাচ জয়ই আসল কথা।’

সোমবার ৩-২ গোলের জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। ২ গোল হজমের পর ঘুরে দাঁড়ায় তারা দারুণভাবে। এমন অর্জনের পর কোনও নেতিবাচক অনুভূতি প্রকাশ করলেন না বেলজিয়াম কোচ, ‘আজকে কোনও নেতিবাচক কিছু নেই। মূল কথা হলো আমরা পরের পর্বে যাচ্ছি। আমরা তা করে দেখিয়েছি। ছেলেদের জন্যে সত্যি গর্ববোধ হচ্ছে। এটা বেলজিয়ামের সবার জন্যে। সবাই আমাদের ওপর আস্থা রাখুন।’

পিছনে পড়েও ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। এমন রোমাঞ্চকর ম্যাচ নিয়ে কোচের মন্তব্য, ‘বিশ্বকাপ এমনই। তবে জাপানকেও ধন্যবাদ দিতে হয়। ওরা কিন্তু অসাধারণ খেলেছে। সলিড ম্যাচ যাকে বলে। ওরা আমাদের হতাশ করে দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা পাল্টা আক্রমণে গিয়েছি।’