ম্যাচের পর মেক্সিকো কোচের বিশ্লেষণ, ‘মেক্সিকো ফুটবলের পরিধি বাড়াতে হলে আরও বেশি করে খেলোয়াড়দের ইউরোপে খেলতে পাঠানো উচিত। এর ফলে সেরাদের সঙ্গে অনুশীলনের সুযোগ বাড়বে। তাহলেই জাতীয় দলের মান বাড়বে।’
ব্রাজিলের কথা মনে করিয়ে মেক্সিকো কোচ বলেন, ‘আপনাদের এটাও মনে রাখতে হবে ব্রাজিলের খেলোয়াড়রা কোন ক্লাবে খেলে।’ তাই এমন দলটির বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ওসোরিও, ‘এমন একটি দলের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ছিল পায়ে পায়ে লড়াই। আর এটাই মেক্সিকো ফুটবলের হয়ে কথা বলে।’ তিনি আরও যোগ করে বলেন, ‘তাই এ জায়গাতে বেশি বেশি নজর দেওয়া প্রয়োজন। ব্রাজিলিয়ানরা যেভাবে ভালো লিগে খেলছে, সেখানে আমাদেরও নজর দেওয়া উচিত।’
অনেকেই বলছেন বিশ্বকাপের পর দলটির দায়িত্ব ছাড়বেন মেক্সিকোর বর্তমান কোচ। এমন প্রসঙ্গ আসতেই তা এড়িয়ে গেলেন ওসোরিও, ‘এই মুহূর্তে এটা প্রসঙ্গিক কোনও বিষয় নয়। আমরা সবে মাত্র একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছি।’