কাজানে রোমাঞ্চের অপেক্ষায় দুই দলই। বেলজিয়াম এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল। চার ম্যাচে করেছে ১২ গোল। তাতে রোমেলু লুকাকুর গোলই চারটি।
ব্রাজিল অবশ্য গোল করার তালিকায় পিছিয়ে। করেছে ৭ গোল। তাতে নেইমার দুটি ও কৌতিনিয়ো দুটি। থিয়াগো সিলভা, ফিরমিনো ও পাউলিনিয়োর গোল একটি করে। আজকে দলে ফিরেছেন মার্সেলো। শেষ ষোলোতে ছিলেন না চোটের কারণে। নিষেধাজ্ঞার কারণে নেই মিডফিল্ডার কাসেমিরোর। মাঝমাঠে তার জায়গায় ম্যানসিটির ফের্নান্দিনিয়ো।
অপর দিকে জাপানের বিপক্ষে চোখ ধাঁধিয়ে বেলজিয়ামের শুরুর একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি ও নাসের চাডলি।গোলের হিসেবে বেলজিয়াম এগিয়ে থাকলেও প্রতিপক্ষটা হট ফেভারিট ব্রাজিল। যাদের এগিয়ে রেখেছেন বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস। সেই প্রতিপক্ষের বিরুদ্ধে সমীহ আদায় করে নেওয়া বেলজিয়াম কেমন করে তাই এখন দেখার অপেক্ষা।