মেসির মতো কেইনকেও রুখে দেবে ক্রোয়েশিয়া?

কেইনকে রুখে দেওয়ার কৌশল জানা আছে ক্রোয়েশিয়ার!গ্রুপ পর্বে মেসিকে আটকানোর কৌশল রপ্ত করেছে ক্রোয়েশিয়া। তাতে জয়টা এসেছে ৩-০ গোলে। সেই ক্রোয়েশিয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের। ক্রোয়েশিয়া কোচ জ্লাৎকো দালিচ মনে করছেন মেসির মতো ইংলিশ প্রাণভোমরা হ্যারি কেইনকেও রুখে দিতে পারবে তার দল।

মস্কোতে ১৫ জুলাই রাত ১২টায় মুখোমুখি হবে দুই দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে হুমকি হয়ে দাঁড়াতে পারেন টপ স্কোরার ও ফরোয়ার্ড হ্যার কেইন। সেই কেইনকে নিয়ে দালিচের মূল্যায়ন, ‘ও টপ স্কোরার। ওকে আটকানো সহজ নয়। আমরা মেসিকে আটকাতে পেরেছিলাম। তাই আশা করছি কেইনকেও সামলাতে পারবো।’

তাই বলে ইংল্যান্ডকে নিয়ে ভীত নন দালিচ। নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখছেন দালিচ,‘নিজেদের শক্তির ওপর আস্থা আছে। ইংল্যান্ডের ভয়ে আমরা ভীত নই।’

প্রতিপক্ষ ইংল্যান্ড নিয়ে তার মূল্যায়ন, ‘সেট পিসের ক্ষেত্রে ওরা খুব দুর্দান্ত একটি দল। কর্নারের ক্ষেত্রে ওদের লম্বা খেলোয়াড়গুলো দুর্ধর্ষ।’