শ্বাসরূদ্ধকর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সেখানকার ‘থাম লুয়াং’ গুহায় গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ১২ কিশোর ফুটবলার ঘুরতে গিয়েছিল। বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়ে তারা।
টানা ৯দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে তাদের জীবিত অবস্থায় শনাক্ত করেন ডুবুরিরা। এতগুলো মানুষের জীবন সংশয়ের আশঙ্কায় হাহাকার করছিল পুরো বিশ্ব। সবার নজর ছিল তাদের দিকেই।
দীর্ঘ অপেক্ষার পর তাদের বের করে আনার অভিযান সফল হলে আনন্দের বন্যা বইছে সবখানে। যে ঘটনা ছুঁয়ে গেছে ফ্রান্স মিডফিল্ডার পগবাকেও। তাই ১-০ গোলে জয়ের পর জয়টা উৎসর্গ করলেন থাই কিশোরদের, ‘এই জয় আজকের বীরদের। ছেলেরা তোমরা দারুণ শক্ত মানসিকতার পরিচয় দিয়েছ। সাবাস।’
এমন ঘটনা নজর কেড়েছিল ফিফারও। তাই থাই কিশোরদের ফাইনাল দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। যদিও ফিফা পরে জানিয়েছে, চিকিৎসা জনিত কারণে তারা ফাইনালে উপস্থিত হতে পারবে না।’
সফল এই উদ্ধার অভিযানে বেদনার ইতিহাসও আছে। গুহায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন এক থাই নেভি অফিসার। অক্সিজেন কমে যাওয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন ধীরে ধীরে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ফিফা।