নাকের ডগাই বলতে গেলে। মেডিক্যাল পরীক্ষায় বিমানে চড়বার কথা ছিল ২১ বছর বয়সী ফরোয়ার্ডের। বার্সার লোভনীয় প্রস্তাব এর আগেই মন বদলে দেয় তার। তাই কথা দিয়েও রোমায় না গিয়ে বার্সায় নাম লিখিয়েছেন ম্যালকম।
ব্রাজিলীয় এই ফরোয়ার্ড বার্সায় ৫ বছরের চুক্তিতে যাচ্ছেন। প্রাথমিকভাবে তার মূল্য দাঁড়িয়েছে ৪১ মিলিয়ন ইউরো। অথচ রোমা সোমবার তাকে নেওয়ার খবরটি আনন্দের সঙ্গে প্রথম জানিয়েছিল। মৌখিকভাবে সব কিছু পাকা হয়ে থাকায় মেডিক্যাল পরীক্ষায় অপেক্ষায় ছিল রোমা। শেষ পর্যন্ত লোভনীয় প্রস্তাব দিয়ে রোমার সেই আনন্দঘন পরিবেশ মাটি করে দিয়েছে কাতালান ক্লাব।
তাকে নিয়ে বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘ম্যালকম বুধবার মেডিক্যাল পরীক্ষায় নামবে। এরপর সরাসরি বার্সার যুক্তরাষ্ট্র সফরে নাম লেখাবে।’
ম্যালকম করিন্থিয়ান্স থেকে বোর্দোতে নাম লেখান ২০১৬ সালে। তিনি ৯৬ ম্যাচে দলের হয়ে ২৩টি গোল করেন।