অথচ ম্যাচের শুরুতে সিটির ক্ষীপ্র গতিতে ভিন্ন কিছুর আমেজ মিলেছিলো। ২৪ সেকেন্ডের মাথাতেই একটি গোল করে এগিয়ে যায় সিটি। সের্হিয়ো আগুয়েরোর গোলে জয়ের পথ তৈরি হয়ে যায় শুরুতেই। যেই জয়ের ফলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে এক পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগও তৈরি হয়েছিলো। কিন্তু রক্ষণের দুটি ভুলে প্রথমার্ধের পর দুটি গোল করে তাদের জালে পাল্টা হানা দেয় নিউক্যাসল। অবনমন অঞ্চলের উপরে থাকা নিউক্যাসল ৬৬ মিনিটে একটি গোল শোধ দেয়। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যাট রিচি। প্রতিপক্ষের এই গোলেই বছরের দারুণ শুরুর ইতি ঘটলো বর্তমান চ্যাম্পিয়ন সিটির। আজকে জিতলে বছরের টানা অষ্টম জয়ের দেখা পেতো গার্দিওলার দল।
সিটির হারের দিনে অল্পের জন্য হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভারপ্রাপ্ত কোচ সুলশারের অধীনে দারুণ শুরুর পর বার্নলির কাছে হারতে বসেছিলো। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় দুই গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। বার্নলি শুরুতে ৫১ মিনিটে বার্নসের গোলে এগিয়ে যায়। ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন উড।
তারা দুই গোলে এগিয়ে জয়ের মঞ্চ প্রস্তুত করে রাখলেও আচমকা ম্যাচের গতিপ্রকৃতি পাল্টায় ম্যানইউ। শেষ দিকে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে পগবার গোলের পর ইনজুরি সময়ে লিন্ডেলফের গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে সুলশারের শিষ্যরা। অথচ নওয়েজীয় এই কোচ দায়িত্ব নেওয়ার পর আগের আট ম্যাচেই জয় পেয়েছে রেড ডেভিলরা। অপর ম্যাচে কার্ডিফ সিটিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
পয়েন্ট টেবিলে ২৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। আর ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।