আইসিসির টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওর্থি বেশ গর্বের সঙ্গেই জানান এসব তথ্য, ‘ক্রিকেটের সর্বোচ্চ সংখ্যা পাওয়া গেলো, যা এক কথায় অবিশ্বাস্য। ১ লাখ ১০ হাজারের মতো নারী এবার টিকিট কিনেছেন। আবার অনূর্ধ্ব-১৬ কোটায় এই সংখ্যা এক লাখ। এরা এবার বিশ্বকাপ উপভোগ করতে আসবে।’
আয়োজকদের আশা এবারের বিশ্বকাপ উদ্দীপ্ত করবে তরুণদের, ‘এই প্রথমবার ক্রিকেট দেখতে আসছেন দুই লাখের বেশি মানুষ। আমি এক সময় যে কথা বলেছি তারই প্রকাশ দেখতে পাচ্ছি। আমরা এটাই চাই ম্যাচে তরুণদের সম্পৃক্ততার অভিজ্ঞতা হোক।’
টিকিট কিনতে আবেদনের সংখ্যাটাও চোখে পড়ার মতো ছিলো এবার। নির্দিষ্ট খেলায় তা জমা পড়েছে প্রায় চার লাখের মতো!