বলা হচ্ছে, চীনের ক্লাবে বেলকে যোগ দিতে বাধা দেওয়ায় মানসিকভাবে ভালো অবস্থানে নেই তিনি। তাই মিউনিখে সফর করা থেকে বিরত রেখেছেন নিজেকে।
গত সপ্তাহে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান সরাসরি বলেছিলেন তার ক্লাব ছেড়ে যাওয়ার কথা, ‘রিয়াল মাদ্রিদ ছাড়ার খুব কাছাকাছি আছেন বেল। তার চলে যাওয়াটাই শ্রেয় হবে সবার জন্য।’
বেলের এজেন্ট বার্নেট জানিয়েছেন কোচ জিদান পছন্দ করছেন না ওয়েলস তারকাকে। স্পষ্ট করেই বলেছেন, ‘এটা পরিষ্কার জিদান তাকে পছন্দ করে না। তাদের মাঝে কোনও সম্পর্ক আগেও ছিল না, এখনও নেই।’
মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে বেলের সাবেক ক্লাব টটেনহামের সঙ্গে খেলবে রিয়াল। অপর ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে ফেনারবাচের সঙ্গে।