বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন মুলার

উদ্বোধনী দিনেই অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে গেছে ব্রাজিল বিশ্বকাপ। হলুদ কার্ড, আত্মঘাতী গোল সবই সেদিন দেখা গেছে। অার এবার আসরের প্রথম হ্যাটট্রিকেরও দেখা পাওয়া গেলো। সোমবার ‘জি’ গ্রুপের জার্মানি-পর্তুগাল ম্যাচে পর্তুগালের জালে তিন গোল করে অাসরের প্রথম হ্যাটট্রিক করেছেন জার্মান খেলোয়াড় টমাস মুলার। ম্যাচের ১২, ৪৬ ও ৭৮ মিনিটে তিনি এই গোলগুলো করেন। এর অাগে ২০১০ বিশ্বকাপে মুলার সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। এটি বিশ্বকাপের ইতিহাসে ৪৯তম হ্যাটট্রিক। উইকিপিডিয়া সূত্রে জানা যায়, গত বিশ্বকাপেও একটি হ্যাটট্রিক দেখেছিল ফুটবল বিশ্ব। সেবার প্রথম পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই হ্যাটট্রিকটি করেছিলেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েইন। ওই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল মেসির দল।