বার্সার ড্র

lionel-messi-champions-leagueউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে রুখে দিয়েছে লেভারকুসেন। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
আগেই ‘ই’ গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। তাই বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে নামানো হয়নি দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও সুয়ারেজকে।  
ম্যাচের শুরুতে ২০ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। রাকিটিচের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে জড়িয়ে দেন বার্সেলোনা তারকা।
তবে সমতা ফেরাতে সময় নেয়নি স্বাগতিকরাও। তিন মিনিট পরই জোরালো শটে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করেন হাভিয়ের হারনান্দেস।
ড্র করলেও শেষ ষোলোতে যেতে পারেনি লেভারকুসেন।
রোমা ও লেভারকুসেন দুই দলেরই পয়েন্ট ৬। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে রোমা।

/এফআইআর/