জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…

এশিয়ান গেমসে প্রথমবারের মতো কুস্তিতে বাংলাদেশের আব্দুল সাত্তার জয় পেয়েছে।

শুক্রবার (২ অক্টোবর)  জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ৬৫ কেজি ওজন শ্রেণিতে নেপালের রাম কিশোর যাদবের বিপক্ষে ১০-০ পয়েন্টে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশের কুস্তিগীর আব্দুল সাত্তার।

প্রথম খেলায় জয় পেলেও নিজের দ্বিতীয় খেলায় অবশ্য সৌদি আরবের কাছে ১১-০ পয়েন্টে হেরে বিদায় নেন সাত্তার। এবারের আসরে বাংলাদেশ কুস্তি দলের কোচের দায়িত্বে আছেন শিরিন সুলতানা।