এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ১৪:১৪ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৪:১৪

এশিয়ান গেমস ক্রিকেটে এবার লেখা হতে যাচ্ছে নতুন ইতিহাস। পুরুষ ক্রিকেটের ফাইনালে সোনার লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার নিশিনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এর আগে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইশান কিষান। বাঁহাতি এই ব্যাটার ৪৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। শুরুতে কয়েকটি উইকেট হারানোর পর ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।

ওপেনিংয়ে বৈভব সূর্যবংশীও দারুণ গতি এনে দেন। ২১ বলে ৩৮ রান করেন তিনি। তবে অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, তিলক বার্মা, শিবম দুবে ও অক্ষর প্যাটেল ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি।

ভারতের বোলিং আক্রমণে একমাত্র পেসার ছিলেন জসপ্রীত বুমরা। প্রথম ওভারেই সিনেথ জয়াবর্ধনে ও সোহান ডি লিভেরাকে ফিরিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মাও দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে। ফলে ১২৪ রানের বিশাল জয় পায় ভারত।

উল্লেখ্য, ২০২২ সালের এশিয়ান গেমসে জেতা সোনার পদক ধরে রাখার লক্ষ্য ভারতের। অন্যদিকে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে নিজেদের প্রথম সোনা জয়ের অপেক্ষায় পাকিস্তান। এর আগে নারী ক্রিকেটে এশিয়ান গেমসে সোনা জিতলেও পুরুষ ক্রিকেটে পাকিস্তানের ঝুলিতে নেই এই পদক।

তবে ফাইনালে বৃষ্টিও যোগ করতে পারে নতুন নাটক। ২০২২ সালের আসরে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে উঁচু র‌্যাঙ্কিংয়ের কারণে ভারত সোনা জিতেছিল। কিন্তু ২০২৬ সালের নিয়মে বলা হয়েছে, ফাইনাল পরিত্যক্ত হলে দুই দলকে যৌথভাবে সোনার পদক দেওয়া হবে। সোনার ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে-ও রাখা হয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
চীনের কাছে হারলো বাংলাদেশ
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ
সর্বশেষ খবর
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?