ইনিয়েস্তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে। তবে কাতালান সংবাদপত্র দিয়ারিয়ো স্পোর্ত বুধবার জানায়, ২০১৭ সালে পাঁচজনের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে যেখানে আছে ইনিয়েস্তার নামও।
এমন খবরের প্রতিক্রিয়ায় বার্সা অধিনায়ককে প্রশ্ন করা হলো ন্যু ক্যাম্পেই অবসর নেবেন কি না? ইনিয়েস্তার সোজাসুজি জবাব, ‘আশা করা যায়। এটা আমার আশা। অনেক দিন ধরে ভাবছি।’
১৯৯৬ সালে ১২ বছর বয়সে বার্সেলোনায় অভিষেক হয় ইনিয়েস্তার। খেলেছেন ৬০০ ম্যাচ। এতদিনের পুরানো ক্লাব ছেড়ে ভবিষ্যতে নতুন করে শুরুর ইচ্ছা তার নেই। ইনিয়েস্তা বলেছেন, ‘নতুন করে শুরু করে মানে সবকিছু নতুন। কিন্তু সময় গেলে কী হবে সেটা জানা নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানেই অবসর নেওয়ার আশা সবসময় আছে।’ সূত্র- ইএসপিএনএফসি
/এফএইচএম/