ওয়ারিকান তার চার টেস্টের শেষটি খেলেছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে। এ বছরের জানুয়ারিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার সঙ্গে চুক্তি করলে আবার জাতীয় দলে ফেরার আভাস পান তিনি। তারই ধারাবাহিকতায় এবার দলেও জায়গা হলো ২৬ বছর বয়সী স্পিনারের।
লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ভারতে খেলবেন ওয়ারিকান।
এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন ২১ বছরের ফাস্ট বোলার আলজারি জোসেফ। বাংলাদেশের বিপক্ষে গত জুলাইয়ে দ্বিতীয় টেস্ট দলে ডাক পেলেও খেলা হয়নি তার। ১৫ জনের এই দলে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাহমার হ্যামিল্টন।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন বছর পর দলে ফেরা ডেভন স্মিথ বাদ পড়েছেন। জায়গা হয়নি বাংলাদেশ সিরিজে খেলা আরেক খেলোয়াড় মিগুয়েল কামিন্সের। ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর শুরু হবে অক্টোবরে। ৪ ও ১২ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), সুনীল আম্ব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেস, শেন ডাউরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কিমো পল, কিয়েরন পাওয়েল, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ক্রিকইনফো