এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৩

এশিয়ান গেমসে উদ্বোধনী মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন হুমায়রা আক্তার ও আব্দুল্লাহেল বাকী। গেমসের মোট বহর নির্ধারিত হয়েছে ২৬০ জনের। পুরুষ ৯০জন, নারী ক্রীড়াবিদ ৯৭ জন। বাকিরা কর্মকর্তা। 

১৪ সেপ্টেম্বর নারী ফুটবল দিয়ে অভিযান শুরু হবে। তাতে বাংলাদেশের সব দল হোটেলে থাকার সুযোগ পাচ্ছে না। বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের ২২টি দল এশিয়ান গেমসে অংশ নেবে। তার মধ্যে ৮টি দল ক্রুজ শিপে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর (অব.) ইমরোজ।

‎সোমবার অলিম্পিক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিভিন্ন ডিসিপ্লিনে আমাদের ২২টি দল এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। তার মধ্যে আমাদের ৮টি দল ক্রুজ শিপে থাকবে। কয় তলায় থাকবে, কী ব্যবস্থা; তা এখনও চূড়ান্ত নয়। যাওয়ার পর বুঝতে পারবো। বাকি দলগুলো হোটেলে থাকবে।’

বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদ আরও বলেন, ‘আমরা জানি কিছু খেলায় পদক পাবো না, তাই বলে কি আমরা তাদের বাদ দিয়ে দেবো? এখানে এফিলিয়েশনের কারণে কিছু জায়গায় অংশগ্রহণ করতে হয়। আমাদের প্রত্যাশা আগে যারা ভাল করেছে, তাদের ঘিরেই আমরা আশাবাদী। কাবাডি, ক্রিকেট, আর্চারি, শুটিংয়ে প্রত্যাশা করা হচ্ছে। কারণ অতীতে এই খেলাগুলো থেকে বাংলাদেশ ভালো করেছে।‘

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ১৯টি কক্ষ বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন মেজর ইমরোজ আহমেদ(অব:)। তার দাবি, আগেভাগে ব্যবস্থা নেওয়ার কারণেই ক্রিকেট দলকে আবাসন-সংকটে পড়তে হচ্ছে না। এমনকি ভারতকে রুমও শেয়ার করতে হচ্ছে। তবে বাংলাদেশকে সেসবের মধ্যে পড়তে হচ্ছে না বললেই চলে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরোজ বলেন, ‘ভারত প্রত্যেকটা রুম শেয়ার করছে। ২৫ জন, ২২ জন গেলে ২০টা রুমে পাবে না। বাংলাদেশ দলের জন্য বরাদ্দ ১৯ কক্ষ। সবাই সিঙ্গেল রুমে থাকবে। শুধু একজনকে শেয়ার করতে হচ্ছে।’

আর্চারির সাধারণ সম্পাদক তানভীর রায়হান বলেন, ‘আমরা সারা বছর অনুশীলন করে থাকি। এবার প্রত্যাশা করছি অন্তত একটি পদক পাবো আর্চারি থেকে।’ 

জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলছিলেন, ‘রাজিব চাকমা গেমসে অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে একমাত্র তিনিই যোগ্যতা অর্জন করছেন। আমাদের প্রাথমিক লক্ষ্য সেরা ৮-এ আসা। তারপরই আমরা পদকের দিকে দৃষ্টি দিতে চাই।’ 

গলফ কোচ নাদিম হোসেন বলেন, ‘সিদ্দিকুর রহমান, জামাল হোসেন ও বাদল হোসেনকে র‌্যাংকিংয়ের ভিত্তিতে মনোনয়ন করা হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে, আমরা দলগত ইভেন্টে পদক পাবো।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘পুরো দেশ তাকিয়ে, যাতে আমরা ভালো করি’
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের