সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে জো রুটের দুর্দান্ত ১৬০ রানের জবাব দিচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড।
রুটের অসাধারণ ইনিংসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছে ৩৮৪ রান। অস্ট্রেলিয়াও পাল্টা জবাব দিচ্ছে। ইংলিশ বোলারদের দুর্বল বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ৮৭ বলে অপরাজিত ৯১ রান করেছেন হেড। ৩৪.১ ওভার শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ১৬৬ রান। স্বাগতিকরা পিছিয়ে আছে ২১৮ রানে।
এর আগে ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। ৩ উইকেটে ৫৭ রান থেকে স্কোর চলে গিয়েছিল ২২৬ রান। তার পর হ্যারি ব্রুকের (৮৪) বিদায়ে ভাঙে ১৬৯ রানের জুটি। পরে তো ১৫৮ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষদিকে মাত্র ৬১ রানের ব্যবধানে পড়েছে ৫ উইকেট। নবম উইকেট হিসেবে রুট আউট হন দলের ৩৮৪ রানে। তার পর দশম উইকেট পড়তেও সময় লাগেনি।
অজিদের হয়ে ৬০ রানে ৪ উইকেট নেন মাইকেল নেসার। দুটি করে নিয়েছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড।
অস্ট্রেলিয়া জবাবে খেলতে নেমে দ্রুত গতিতেই রান তুলতে থাকে। ওপেনিং জুটিতে যোগ হয় ৫৭ রান। অবশেষে অধিনায়ক বেন স্টোকস আক্রমণে এসে ওপেনার ওয়েদারাল্ডকে (২১) এলবিডাব্লিউ করেন। এরপর হেডের সঙ্গে লাবুশেনের ১০৫ রানের জুটি গড়ে ওঠে। লাবুশেনকেও (৪৮) সাজঘরে পাঠান স্টোকস। অপর দিকে আগ্রাসী ব্যাটিংয়ে ক্রিজে রয়েছেন হেড। সঙ্গে রয়েছেন মাইকেল নেসার (১*)।