৭৮ রানে জিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ

দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর:

ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী

সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী

ম্যাচসেরা: লিটন দাস (১২৬ ও ৬৯ রান)
সিরিজসেরা: মুশফিকুর রহিম (২৫৩ রান)

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৯৭.২ ওভারে ৩৫৮/১০, লক্ষ্য ৪৩৭ (শাহজাদ ০*; ফজল ৬, আওয়াইজ ২১, বাবর ৪৭, শাকিল ৬, শান ৭১, সালমান ৭১, হাসান ০, সাজিদ ২৮, রিজওয়ান ৯৪, আব্বাস ০)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০২.২ ওভারে ৩৯০/১০, লিড ৪৩৬ (, তাইজুল ৮*; তানজিদ ৪, মাহমুদুল ৫২, মুমিনুল ৩০, শান্ত ১৫, লিটন ৬৯, মিরাজ ১৯, তাইজুল ২২, তাসকিন ৬, শরিফুল ১২, মুশফিক ১৩৭)

পাকিস্তান প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২৩২/১০ (আব্বাস ০*; ফজল ৯, আওয়াইজ ১৩, শান ২১, শাকিল ৮, বাবর ৬৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, শাহজাদ ১০, সাজিদ ৩৮)

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৭ ওভারে ২৭৮/১০ ( শরিফুল ১২*; মাহদুমুল ০, তানজিদ ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, লিটন ১২৬, নাহিদ ০) 

সিরিজের শেষ টেস্টে জিততে রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। ৪৩৭ রানের লক্ষ্যে রিজওয়ানের ব্যাটিং রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে টানা দ্বিতীয় টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে তারা। সিলেটে বাংলাদেশ জিতেছে ৭৮ রানের ব্যবধানে। এই জয়ের মধ্য দিয়ে নাজমুল হোসেন শান্তর দল ইতিহাসও গড়েছে। এই প্রথম কোনও দলের বিপক্ষে টানা চতুর্থ টেস্ট জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে হারিয়ে তারা ইতিহাস গড়েছিল। এবার ঘরের মাঠে একই দলকে প্রথমবার ধবলধোলাই করেছে। 

বাংলাদেশ জয়ের মঞ্চটা গতকালই তৈরি করে রেখেছিল। চতুর্থ দিন শেষ বিকালে ৭ উইকেট তুলে নিলেও লড়াইটা অব্যাহত রেখেছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাজিদ খানকে নিয়ে অষ্টম উইকেটে ভালো প্রতিরোধ গড়েছিলেন। শেষ পর্যন্ত সাজিদকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল। তার পর ৯৪ রানে পথের কাঁটা রিজওয়ানকেও তুলে নেন শরিফুল। তখন জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। তাইজুল খুররম শাহজাদকে ক্যাচ আউট করালে ৩৫৮ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। 

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি নিয়েছেন নাহিদ রানা। একটি করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। 

সাজিদের পর আউট রিজওয়ান, জয়ের অপেক্ষায় বাংলাদেশ

শেষ দিন সকাল থেকে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াচ্ছিলেন সাজিদ খান ও মোহাম্মদ রিজওয়ান। ব্যবধানও কমিয়ে আনছিলেন তারা। অষ্টম উইকেটে দুজনে যোগ করেছেন ৫৪ রান। অবশেষে এই জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। ৯৫.২ ওভারে সাজিদ খানকে  স্লিপে শান্তর ক্যাচ বানিয়েছেন তিনি। এই উইকেট তুলেই তাইজুল টেস্ট ক্যারিয়ারের ১৮তম ৫ উইকেট পূরণ করেন। সাজিদ আউট হন ২৮ রানে। তার ৩৬ বলের ইনিংসে ছিল ৫টি চার। পরের ওভারে শরিফুল ইসলাম তুলে নেন সেঞ্চুরির অপেক্ষায় থাকা রিজওয়ানের উইকেট। পাকিস্তানি ব্যাটারকে ৯৪ রানে ক্যাচ আউট করিয়েছেন তিনি। 

জয়ের অপেক্ষায় বাংলাদেশ

৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় রেকর্ডই গড়তে হতো পাকিস্তানকে। সেই লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে ষষ্ঠ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানেরা চেষ্টা করেছিল পাকিস্তান। সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান দারুণ প্রতিরোধ গড়ে স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু নতুন বল নেওয়ার পর স্পিনার তাইজুল ইসলামের আঘাতে ভেঙেছে ১৩৪ রানের এই জুটি। সালমান আলীকে (৭১) ফিরিয়েছেন তিনি। তার পর হাসান আলীকেও তুলে নিলে জয়ের মঞ্চ গড়ে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। রোমাঞ্চকর হয়ে দাঁড়ানো এই টেস্টের শেষ দিন বাংলাদেশের জয়ের জন্য চাই আর ৩ উইকেট। কিন্তু রাত থেকে সকালে তুমুল বৃষ্টির কারণে শেষ দিনের খেলা একটু দেরিতে শুরু হয়েছে। সকাল সোয়া দশটায় মাঠে নেমেছে দুই দল।  

পাকিস্তান গতকাল দিন শেষ করেছিল ৭ উইকেটে ৩১৬ রানে। তাদের জয়ের জন্য আরও দরকার ১২১ রান। বাংলাদেশের পথে কাঁটা হয়ে এখনও আছেন রিজওয়ান। তিনি ৭৫ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন সাজিদ খান (৮*)। 

এই টেস্ট জিতলে সিরিজ ২-০ তে নিশ্চিত করবে বাংলাদেশ।দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন। ৫৮ রানে দুটি নিয়েছেন নাহিদ রানা। একটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।