শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিয়েছে তারা। শুরুতে টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ১০৯ রান করেছে। 

পাওয়ার প্লেতে ১১ রানের মধ্যে পড়ে যায় ৩ উইকেট। সেই ধাক্কা আর সামলাতে পারেনি বাংলাদেশ। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিজেদের অবস্থাকে আরও অগোছালো করেছে। ৬৫ রানে পড়েছে সপ্তম উইকেট। একশর আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জাগলেও ব্যাট হাতে একা লড়াই করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। ৫১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের পুরো ইনিংসের মূল ভিতটাই ছিল হৃদয়ের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেছেন রিশাদ হোসেন। 

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। একটি নিয়েছেন নিখিল চৌধুরী।