বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর কার সঙ্গে কার ম্যাচ- সেটি নিয়ে সাধারণত অপেক্ষা করতে হয় গ্রুপের ফলাফলের জন্য। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সেই নিয়মে কিছুটা ব্যতিক্রম এনেছে আইসিসি। সুপার সেভেন পর্বের সূচি গ্রুপ পর্বের চূড়ান্ত অবস্থানের ওপর ছেড়ে না দিয়ে আগেই নির্ধারণ করে রাখা হয়েছে।
এখানে মনে রাখতে হবে এই বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল। এর মধ্যে ১০টি দল সরাসরি এবং বাকি চারটি দল বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেবে।
বর্ধিত বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের ফরম্যাট রয়েছে। প্রথম ধাপে হবে ‘সুপার সিরিজ’। ১৪ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি পরের ধাপে যাবে।
দ্বিতীয় ধাপে থাকবে ১২টি দল। তাদের ছয়টি করে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল পরের ধাপে যাবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে সেরা দলটি যোগ হবে। ফলে সাত দল নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’ পর্ব। আর এখানেই আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী সম্ভাব্য দলসহ সূচি তৈরি করে রেখেছে।
যেখানে বল মাঠে গড়ানোর আগেই সাতটি দলকে সুপার সেভেনের নির্দিষ্ট ব্র্যাকেট স্লটে রাখা হয়েছে। ফলে টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কিছু বড় ম্যাচের সম্ভাব্য তারিখ ও ভেন্যু নির্ধারিত হয়ে গেছে।
এক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর আগেই দুই গ্রুপের সাতটি উঁচু র্যাঙ্কিংয়ের দলকে আইসিসি সুপার সেভেনের নির্দিষ্ট স্লট দিয়েছে।
গ্রুপ ‘এ’তে ভারতকে রাখা হয়েছে এ১, অস্ট্রেলিয়া এ২ এবং পাকিস্তান এ৩ স্লটে। গ্রুপ ‘বি’তে নিউজিল্যান্ড বি১, দক্ষিণ আফ্রিকা বি২ এবং শ্রীলঙ্কা বি৩। ইংল্যান্ডকে রাখা হয়েছে চতুর্থ স্থানের ওয়াইল্ডকার্ড পজিশন ‘এবি৪’-এ।
এখানে এ১: ভারত
এ২: অস্ট্রেলিয়া
এ৩: পাকিস্তান
এবি৪: ইংল্যান্ড
বি১: নিউজিল্যান্ড
বি২: দক্ষিণ আফ্রিকা
বি৩: শ্রীলঙ্কা
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কেন সুপার সেভেনে আগেই দলগুলোর সিডিং করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। ফলে বিদেশ থেকে আসা সমর্থকদের জন্য এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাতায়াত বড় একটি বিষয়।
এক্ষেত্রে আগেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সম্ভাব্য সূচি নির্ধারণ করে রাখলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান, হোটেল এবং টিকিট ক্রেতারা কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন। যেমন এ১ বনাম এ২- ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচটি ভিক্টোরিয়া ফলসে এবং বি২ বনাম এ১- দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচটি ওয়ান্ডারার্সে রাখা হয়েছে। ফলে এই ম্যাচগুলোর পরিকল্পনা অনেক আগেই করা সম্ভব।
গ্রুপ পর্বের অবস্থান কি সুপার সেভেনে দলের স্লট বদলে দেবে?
না। সেটি হবে না। ভারত যদি গ্রুপ ‘এ’তে প্রথম না হয়ে দ্বিতীয় বা তৃতীয় হয়, তবুও তারা সুপার সেভেনের সূচিতে এ১ হিসেবেই থাকবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে, তাদের সুপার সেভেনে জায়গা করে নিতে হবে।
সুপার সেভেনে জায়গা পাওয়া সাতটি দলই শূন্য পয়েন্ট নিয়ে এই পর্ব শুরু করবে। গ্রুপ পর্বের কোনো পয়েন্ট পরের ধাপে বহন করা হবে না।
আগে থেকে সিড করা কোনো দল বাদ পড়লে কী হবে?
সিড পাওয়া কোনো দল যদি সুপার সেভেনে জায়গা করে নিতে ব্যর্থ হয়, তাহলে তাদের জায়গায় যে আনসিডেড দলটি পরের পর্বে উঠবে, সেই দলই বাদ পড়া দলের নির্দিষ্ট স্লটটি দখল করবে। অর্থাৎ গ্রুপ ‘এ’তে আফগানিস্তান যদি পাকিস্তানকে পেছনে ফেলে সুপার সেভেনে জায়গা করে নেয়, তাহলে পাকিস্তানের নির্ধারিত স্লটটিই পাবে আফগানিস্তান।
শ্রীলঙ্কার বি৩ স্লটের উদাহরণ দেওয়া যাক। গ্রুপ ‘বি’তে শ্রীলঙ্কার জায়গায় বাংলাদেশ যদি সুপার সেভেনে উঠতে পারে, তাহলে বাংলাদেশ বি৩ স্লটে চলে যাবে। সেক্ষেত্রে ২৫ অক্টোবর জোহানেসবার্গে এ২ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
মূল পরিকল্পনাটা হলো টুর্নামেন্টে যতই অঘটন ঘটুক না কেন, মূল সূচি, দলগুলোর ভ্রমণ পরিকল্পনা ও নির্ধারিত ভেন্যুগুলো যেন অপরিবর্তিত থাকে।
বিশ্বকাপ ২০২৭: সুপার সেভেনের সম্ভাব্য দলসহ সূচি
সুপার সেভেন পর্বের সম্ভাব্য সূচিতে নির্ধারিত স্লটের পরিবর্তে সম্ভাব্য দলগুলোর নাম বসানো হয়েছে। ধরে নেওয়া হয়েছে যে, আগে থেকে সিড পাওয়া সাতটি দলই সুপার সেভেনে জায়গা করে নেবে।
|
তারিখ |
স্লট |
সম্ভাব্য ম্যাচ |
ভেন্যু |
|
২৫ অক্টোবর |
এ২ বনাম বি৩ |
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা |
জোহানেসবার্গ |
|
২৬ অক্টোবর |
বি১ বনাম এ৩ |
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান |
গ্যাবেরা |
|
২৭ অক্টোবর |
বি২ বনাম এবি৪ |
দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড |
তশোয়ানে |
|
২৮ অক্টোবর |
এ১ বনাম এ২ |
ভারত বনাম অস্ট্রেলিয়া |
ভিক্টোরিয়া ফলস |
|
২৯ অক্টোবর |
বি১ বনাম বি৩ |
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা |
কুগোম্পো সিটি |
|
৩০ অক্টোবর |
এ৩ বনাম এবি৪ |
পাকিস্তান বনাম ইংল্যান্ড |
ভিক্টোরিয়া ফলস |
|
৩১ অক্টোবর |
বি২ বনাম এ১ |
দক্ষিণ আফ্রিকা বনাম ভারত |
জোহানেসবার্গ |
|
১ নভেম্বর |
এ২ বনাম বি১ |
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড |
ভিক্টোরিয়া ফলস |
|
২ নভেম্বর |
বি৩ বনাম এবি৪ |
শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড |
কেপটাউন |
|
৩ নভেম্বর |
বি২ বনাম এ৩ |
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান |
ডারবান |
|
৪ নভেম্বর |
এ১ বনাম বি১ |
ভারত বনাম নিউজিল্যান্ড |
পার্ল |
|
৫ নভেম্বর |
এ২ বনাম এবি৪ |
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড |
ডারবান |
|
৬ নভেম্বর |
বি২ বনাম বি৩ |
দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা |
ব্লুমফন্টেইন |
|
৭ নভেম্বর |
এ১ বনাম এ৩ |
ভারত বনাম পাকিস্তান |
কেপটাউন |
|
৮ নভেম্বর |
বি১ বনাম এবি৪ |
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড |
ডারবান |
|
৯ নভেম্বর |
বি২ বনাম এ২ |
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া |
গ্যাবেরা |
|
১০ নভেম্বর |
এ৩ বনাম বি৩ |
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা |
ব্লুমফন্টেইন |
|
১১ নভেম্বর |
এ১ বনাম এবি৪ |
ভারত বনাম ইংল্যান্ড |
গ্যাবেরা |
|
১২ নভেম্বর |
বি২ বনাম বি১ |
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড |
কেপটাউন |
|
১৩ নভেম্বর |
এ২ বনাম এ৩ |
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান |
ব্লুমফন্টেইন |
|
১৪ নভেম্বর |
এ১ বনাম বি৩ |
ভারত বনাম শ্রীলঙ্কা |
ডারবান |