লিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২২:০৪ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২:০৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিংয়ের পর শেষ বিকালে বাংলাদেশের বোলারদের পাল্টা আঘাতে কিছুটা চাপে পড়েছে স্বাগতিকরা। তবে উইকেটের পেছনে লিটন দাসের একটি সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় চতুর্থ উইকেটের দেখা পাননি পেসার হাসান মাহমুদ।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সোমবার দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

১৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, আর রায়ান রিকেলটন অপরাজিত ৭ রানে।

দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছেন মার্কেস অ্যাকারম্যান। ১৬৪ বলে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা। অন্য প্রান্তে দারুণ সঙ্গ দিয়েছেন জুবায়ের হামজা। ৮৩ রানের ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় উইকেটে অ্যাকারম্যান ও হামজা গড়েন ২০২ রানের বিশাল জুটি। এতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত পার্টটাইমার মুমিনুল হক হামজাকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করলে ভাঙে এই জুটি। তখন স্বাগতিকদের সংগ্রহ ২০৭ রানে ২ উইকেট।

এরপর দিনের শেষভাগে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান হাসান মাহমুদ। অল্প সময়ের ব্যবধানে অ্যাকারম্যান ও ম্যাথিউ ব্রিটজকেকে (২) ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন এই পেসার।

তবে একই স্পেলে রায়ান রিকেলটনের উইকেট নেয়ারর সুযোগও তৈরি করেছিলেন হাসান। শূন্য রানে থাকা রিকেলটনের ব্যাটের কানায় লাগা বলটি লিটন দাস গ্লাভসে তালুবন্দি করতে পারেননি। ফলে হতাশ হতে হয় হাসানকে।

এর আগে দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেটটি তুলে নিয়েছিলেন হাসান। লাঞ্চের পর দ্রুত রান তুলতে থাকা স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের বোলাররা বেশ বেকায়দায় পড়ে যান।

দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ১১১ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। হাসান মাহমুদের করা দিনের শুরুর আঘাতে এইডেন মারক্রাম মাত্র ৪ রান করে বিদায় নেন। এরপর অ্যাকারম্যান ও হামজা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। ১৫ ওভারে ৪৫ রান দেন তিনি। হাসান মাহমুদ ১৬ ওভারে ৬২ রানে নেন ৩ উইকেট। মুমিনুল ৮ ওভারে ৩৬ রানে নেন এক উইকেট।

 

 

/এফআইআর/
সম্পর্কিত
সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 
হাসানের আঘাতের পর দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
সর্বশেষ খবর
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
দ্রুত নতুন মজুরি ঘোষণার আহ্বান গার্মেন্ট শ্রমিক সংহতির
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
সরকারি কেনাকাটায় দেশী পণ্যের অগ্রাধিকার, বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন, সাধারণ সম্পাদক মাসুদ রানা
চাঁদা না দিলেই গুলি-আগুন, রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা
চাঁদা না দিলেই গুলি-আগুন, রাজধানীতে বেপরোয়া সন্ত্রাসীরা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক