সুপার সিক্সের স্বপ্ন বাঁচাতে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে 

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৫

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সোমবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে ‘বি’ গ্রুপের নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে সোবহানা মোস্তারির দল। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করেও দলকে জেতাতে পারেননি ওপেনার দিলারা আক্তার।

তিন ম্যাচে এক জয় নিয়ে পাঁচ দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ। সুপার সিক্সে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের। তবে শুধু জয় পেলেই চলবে না, শেষ তিনে জায়গা করে নিতে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্সে।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা। ৪৬ বলের ইনিংসে তিনি হাঁকান দ্বিতীয় টানা ফিফটি। তবে অন্য প্রান্ত থেকে যথেষ্ট সমর্থন না পাওয়ায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে। শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার করেন ১৯ রান করে।

নেদারল্যান্ডসের হয়ে বল হাতে সবচেয়ে সফল অফ স্পিনার হেদার সিগার্স। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। পেসার হান্না ল্যান্ডহিরের শিকার ২ উইকেট।

জবাব দিতে নেমে ১৪তম ওভারে ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যান স্টেরে কালিস। ৫০ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। ষষ্ঠ উইকেটে ফ্রেডেরিক ওভারডাইকের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কালিস। ওভারডাইকের ব্যাট থেকে আসে অপরাজিত ১২ রান। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার রাবেয়া খান ২২ রান দিয়ে নেন ২ উইকেট। সানজিদা আক্তার মেঘলা ও রিতু মনি পেয়েছেন একটি করে উইকেট।

এই জয়ে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে রয়েছে পাকিস্তানও।

 

/এফআইআর/
সম্পর্কিত
হাসানের আঘাতের পর দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ
প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ৪০০, এত রান করে হারেনি কেউ!
সর্বশেষ খবর
নিজেদের সঠিকভাবে গড়তে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
নিজেদের সঠিকভাবে গড়তে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
মার্কিন ডিএফসি’র অর্থায়নের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ
মজুরি বোর্ডের সভা স্থগিতের দিনই শ্রমিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর