হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 

একমাত্র টেস্টে গতকাল বিকাল পর্যন্ত সমানে সমানে লড়াই চলছিল বাংলাদেশ-আফগানিস্তানের। কিন্তু তৃতীয় দিনে এসে হাসান মাহমুদের আগুনে বোলিং পুরোদৃশ্যপটই বদলে দিয়েছে। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে তার হ্যাটট্রিক আর ৫ উইকেট শিকারে ২৪০ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছে আফগানিস্তান। তাতে বাংলাদেশ পেয়েছে ১০৬ রানের বড় লিড। 

অথচ সকালটা ৪ উইকেটে ২১১ রান নিয়ে ভালো কিছুর আশা করছিল আফগান দল। তার পর প্রথম ঘন্টায় গতিপথ বদলাতে ভূমিকা রাখেন পেসার এবাদত হোসেন ও হাসান মাহমুদ। 

দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই তাণ্ডব চালিয়েছে বাংলাদেশ। শুরুতে এবাদত হোসেনের আঘাতে ভাঙে ইকরাম আলিখিল আর রহমত শাহর ৮০ রানের জুটি। এবাদতের বলে ৩২ রানে বোল্ড হন আলিখিল। 

নতুন বলের সহায়তা ভালো করেই কাজে লাগিয়েছেন বাংলাদেশের দুই পেসার। তার পর হ্যাটট্রিকের সুবাদে সকালের সেশনের পুরো আলোটা কেড়ে নেন মাহমুদ। ৮৩ ওভারে একে একে তুলে নেন ইসমত (১), কায়েস আহমেদ (০) , জিয়াউর রহমানের উইকেট। তার পর ইয়ামিন আহমদজাইর উইকেট তুলে চতুর্থবার পঞ্চম উইকেট শিকার করেন হাসান। এটি হাসানের দ্রুততম পঞ্চাশ উইকেটও। এই সময় অবশ্য সেঞ্চুরির পথে থাকা রহমত শাহ দ্রুত গতিতে ব্যাট চালিয়ে নিজের সেঞ্চুরি তুলে নেন। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দল ২৪০ রানে গুটিয়ে গেলেও ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি।  এটি টেস্ট ক্যারিয়ারে তার চতুর্থ সেঞ্চুরি। 

হাসান ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫৬ রানে ৪টি নিয়েছেন এবাদত হোসেন। একটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।