পেসার হিসেবে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস 

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৩

একমাত্র টেস্টে দ্বিতীয় দিন ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। গতকাল ৪ উইকেটে ২১১ রানে দিন শেষ করেছিল। কিন্তু তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের পেস আক্রমণে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আফগানদের ইনিংস। শুরুতে ইকরাম আলিখিল আর রহমত শাহর ৮০ রানের জুটি ভাঙেন এবাদত হোসেন।  এবাদতের বলে ৩২ রানে বোল্ড হন আলিখিল। তার পরের ওভারে হ্যাটট্রিক করে আফগানদের ইনিংসে ধস নামান হাসান মাহমুদ। তাতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি। 

সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন হাসান। তার আগে হ্যটট্রিকের কীর্তি ছিল দুই স্পিনার অলোক কাপালি ও সোহাগ গাজীর। ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন কাপালি। তার পর ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন সোহাগ গাজী। 

৮৩ ওভারে তৃতীয় বলে শুরুতে হাসানের বলে বোল্ড হন ইসমত (১), পরের বলে গ্লাভসবন্দি হন কায়েস আহমেদ (০) , তার পর জিয়াউর রহমানকে লেগবিফোরের ফাঁদে ফেলেন হাসান। তাতে বড় লিডের সম্ভাবনা খুলেছে বাংলাদেশের সামনে। 

রহমত অবশ্য এখনও সেঞ্চুরির পথে রয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ রানে অপরাজিত ছিলেন তিনি। আফগানদের প্রথম ইনিংসে স্কোর ৮ উইকেটে ২২১ রান। তারা এখনও ১২৫ রানে পিছিয়ে। 

/এফআইআর/
সম্পর্কিত
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
উইকেট নিয়েই স্যালুট, এবাদতের উদযাপনের পেছনে যে গল্প
আবুধাবির গরমে বাংলাদেশের স্পিনারদের জন্য অপেক্ষা করছে সুখবর!
সর্বশেষ খবর
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
হাসানের আগুনে বোলিংয়ে ২৪০ রানে শেষ আফগানিস্তান 
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
তালা ভেঙে লায়ন্স কার্যালয়ে দখল-পাল্টা দখল, মারধরের অভিযোগ
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?