টেস্টের আগের দিন অনুশীলনে চোট মুশফিকের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন অনুশীলনে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার নেট সেশনে ব্যাটিংয়ের সময় হাতে আঘাত পান বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। মাঠেই তার হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন ছেড়ে চলে যান তিনি। তবে চোট কতটা গুরুতর, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে মঙ্গলবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগামীকাল বুধবার একই মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম ম্যাচের আগে মুশফিকের চোট তাই বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।