ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস

কঠিন পরিস্থিতিতে হাল ধরেছিলেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার প্রতিরোধেই বাংলাদেশ অবিশ্বাস্য জবাব দিয়েছে। ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর তৃতীয় সেশনের শুরুতে সেটাকে ডাবল সেঞ্চুরিতেও রূপ দিয়েছেন হৃদয়। তাতে বাংলাদেশের হয়ে চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ডাবলের দেখা পেয়েছেন তিনি। হৃদয় ডাবল সেঞ্চুরি তুলে নেন ৩০৪ বলে।

বাংলাদেশের হয়ে তিনটি ডাবল সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমের। একটি করেছেন সাকিব আল হাসান। অপরটি তামিম ইকবালের। বাকি তিনজনের চেয়ে হৃদয়ের ডাবলের আলাদা মাহাত্ম্য আছে। হৃদয় প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিয়েছেন। এছাড়া আরও একটি রেকর্ডও গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কার রেকর্ডও এখন হৃদয়ের দখলে।  

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ব্যবধানও কমিয়ে এনেছে। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৪৪ রান। বাংলাদেশ আর মাত্র ১২ রানে পিছিয়ে। 

হৃদয়ের আগে টেস্টে বাংলাদেশের ব্যাটারদের ডাবল সেঞ্চুরি ছিল যাদের

 

সর্বোচ্চ ইনিংস

প্রতিপক্ষ

ভেন্যু

বছর

মুশফিকুর রহিম

২১৯*

জিম্বাবুয়ে

মিরপুর

২০১৮

মুশফিকুর রহিম

২০৩*

জিম্বাবুয়ে

ঢাকা

২০২০

মুশফিকুর রহিম

২০০

শ্রীলঙ্কা

গল

২০১৩

সাকিব আল হাসান

২১৭

নিউজিল্যান্ড

ওয়েলিংটন

২০১৭

তামিম ইকবাল

২০৬

পাকিস্তান

খুলনা

২০১৫