উইকেট পতনের মিছিলে হৃদয়ের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৬ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮

সিলেট টেস্টের তৃতীয় দিন ব্যাট হাতে বিপদেই রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেশনে ২৯ ওভারে ১১৭ রান তুললেও চার উইকেট হারিয়ে কঠিন পরিস্থিতিতে স্বাগতিকরা।  লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। 

তবে সব প্রতিকূলতা সামলে দুর্দান্ত লড়াই করেছেন তাওহীদ হৃদয়। অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অপরাজিত আছেন ১০০ রানে। সঙ্গে ১ রানে অপরাজিত তাইজুল। 

তার পরও বাংলাদেশের অবস্থা এখনো বেশ নাজুক। চোট পাওয়া সাদমানের আর ব্যাট করতে নামার সম্ভাবনা কম। ফলে কার্যত ৮ উইকেট পড়ে গেছে বাংলাদেশের। প্রথম ইনিংসে এখনো ১৫১ রানে পিছিয়ে 

আগের দিন ৮৮ রানে ৩ উইকেট নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ সকালে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ৭৬ বলে ৩৪ রান করে বিদায় নেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগের দিন অপরাজিত থাকা তাওহীদ হৃদয়ের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছিলেন তিনি। কিন্তু জেইডেন সিলসের ফাঁদে পা দিয়ে অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বলে ব্যাট ছোঁয়ান মুশফিক। বল চলে যায় কাভার অঞ্চলে। সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন রোস্টন চেজ।

কিছুক্ষণ পরই লিটন দাসকে ফিরিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়ান ক্যারিবীয় স্পিনার ওয়ারিকান। মাত্র ৭ বলে ৮ রান করে আউট হন লিটন। ধীরগতির বলের ফাঁদে ফেলে তাকে আক্রমণাত্মক শট খেলতে প্রলুব্ধ করেন ওয়ারিকান। সহজেই ক্যাচ নেন ব্র্যান্ডন কিং। তার পর মেহেদী হাসান মিরাজ (১৬) ও হাসান মাহমুদও দ্রুত (১) উইকেটের মিছিলে যোগ দেন। 

ক্যারিবিয়ানদের হয়ে ৩ উইকেট নেন জোমেল ওয়ারিকান। 

 

/এফআইআর/
সম্পর্কিত
টেস্ট ক্রিকেট ছাড়লেন সামি
হাসানের ৬ উইকেট, তবুও দিন শেষে  চাপে বাংলাদেশ
স্ত্রীর ক্যানসার জয়, বদলে গেছে ক্রিকেট নিয়ে টিকনারের দৃষ্টিভঙ্গি
সর্বশেষ খবর
ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে: প্রধানমন্ত্রী
ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে: প্রধানমন্ত্রী
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী 
৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী 
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ