সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুই ওপেনারকে হারালেও ধীরে ধীরে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই উইকেট হারিয়েও তাদের লিড ছাড়িয়েছে ২২০ রান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের স্কোর ছিল দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫০।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথমে ফেরেন জশুয়া ডা সিলভা। তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে ৩৬ রানে থামেন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্র্যান্ডন কিং। তার ব্যাট থেকে আসে ৬১ রান।
তবে দুই ওপেনারকে হারিয়েও লিড বাড়িয়ে নিয়েছে ক্যারিবীয়রা। লাঞ্চের বিরতিতে যাওয়ার আগেই স্কোর ছিল ২ উইকেটে ১২৮ রান।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিলেটের উইকেট স্পিনারদের জন্য আরও সহায়ক হয়ে উঠছে।
ওয়েস্ট ইন্ডিজ ৭ রান নিয়ে দিনের খেলা শুরু হয়েছিল। তখনও কোনো উইকেট হারায়নি তারা। পরে দুই উইকেট হারালেও কাভেম হজ (৮৬*) ও কেভিন উইকহ্যাম (৬৩*) দারুণ দৃঢ়তায় পরিস্থিতি সামলেছেন।
/এফআইআর/