মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়া টুডের এক খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নিলামের লড়াইয়ে নাম লেখাতে যাচ্ছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও।

চলতি বছরের জানুয়ারিতে বিসিসিআইয়ের নির্দেশের পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় এবং তার বদলি হিসেবে অন্য একজন খেলোয়াড় নেওয়ার অনুমতি পায়।

গত ডিসেম্বরের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআর তাকে দলে নেওয়ার পর রহমান ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন, যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারে পরিণত করেছিল। দুই কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে নিয়ে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে তীব্র লড়াইয়ের পর কেকেআর তাকে কিনে নেয়।

মোস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর জেরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানায়। আইসিসি বাংলাদেশের এই দাবি প্রত্যাখ্যান করলে দেশটি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় এবং পরে বদলি হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়।