লর্ডস টেস্টের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:০০

২০২৭ সালে ইংল্যান্ড সফরে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলার আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটি চেমসফোর্ডে আয়োজনের বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে একটি টেস্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘ইসিবি লর্ডসে নির্ধারিত টেস্টের সূচি ঘোষণা করেছে। ক্রিকেট আয়ারল্যান্ডও দুই বোর্ডের মধ্যে চলমান আলোচনার ভিত্তিতে একমাত্র টেস্টের সূচি একসময় ঘোষণা করবে বলে আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘তারা ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা বিষয়টি নিশ্চিত করতে পারছি না। তবে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী।’

আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) বাংলাদেশের ২০২৭ সালে ইংল্যান্ড সফরের পরিকল্পনা ছিল না। তবে ঘরের মাঠে আগামী বছরের অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলার প্রস্তাব দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই সফরের মধ্য দিয়ে ১৭ বছর পর লর্ডসে ফিরবে বাংলাদেশ। এর আগে ২০০৫ ও ২০১০ সালে দুইবার ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছে তারা।

/এফআইআর/
সম্পর্কিত
জাদুঘরে প্রদর্শিত হবে শচীনের ২৬ ব্যাট
খাজার বিস্ফোরক মন্তব্যের পর স্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন কামিন্স
র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে ছয়ে ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ খবর
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ