হাসানের আঘাতের পর দ্বিতীয় সেশনে উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে ৪০০ রানে প্রথম ইনিংসে অলআউটের পর বল হাতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দেন হাসান মাহমুদ। দলের ১৩ রানে স্বাগতিকদের ওপেনার এইডেন মারক্রামকে ফিরিয়েছেন তিনি। লাঞ্চের আগে দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন হাসান। 

আলতোভাবে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন মারক্রাম। আট বল খেলে মাত্র ৪ রান করে ফেরেন তিনি। 

তার পর অবশ্য হতাশায় কাটে দ্বিতীয় সেশন। এই সেশনে কোনও উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলেন জুবাইর হামজা ও মার্কেস অ্যাকারম্যান। তাদের জুটিতেই চায়ের বিরতিতে যাওয়ার আগে ২৮ ওভারে ১ উইকেটে ১২৯ রান তুলেছে প্রোটিয়ারা। এই সময় ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান হাসান মাহমুদ। অ্যাকারম্যান ফিফটি তুলে ৬৯ রানে ব্যাট করছেন। ৪৮ রানে খেলছেন হামজা। 

এর আগে লিটনের অষ্টম টেস্ট সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ।