প্রোটিয়াদের মাটিতে নতুন ইতিহাস, যে রেকর্ডে বাংলাদেশই ‘প্রথম’

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ১৬:১২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৬:১২

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করার কীর্তি গড়েছে বাংলাদেশ। তাতে গড়েছে নতুন এক ইতিহাস। উপমহাদেশের প্রথম দল হিসেবে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে টাইগাররা।

শুধু উপমহাদেশের দল হিসেবেই নয়, ১৭ বছরেরও বেশি সময় পর দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সফরকারী দল সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ বা তার বেশি রান করার কীর্তি দেখালো। সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া।

এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের প্রথম ইনিংসে কোনো উপমহাদেশীয় দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৩৯৬ রান। ২০২০-২১ মৌসুমে সেঞ্চুরিয়নে এই রান করেছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।

এখানে আরও একটি বিষয়ও উল্লেখযোগ্য। জোহানেসবার্গের  ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে হারেনি কোনো দল। ৭ বার ড্র হয়েছে ম্যাচ, প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে জয় এসেছে ১২ বার।

 

/এফআইআর/
সম্পর্কিত
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ৪০০, এত রান করে হারেনি কেউ!
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, দেখানো কাগজে কী লেখা ছিল?
দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, শক্ত অবস্থানে বাংলাদেশ
সর্বশেষ খবর
থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
যে পুকুরে ডুবে আছে একটি শহর
যে পুকুরে ডুবে আছে একটি শহর
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ, ফেরাতে সময় লাগবে: টাস্কফোর্স
বোর্ডের কাজ দ্রুত সম্পন্ন করে নতুন মজুরি ঘোষণার আহ্বান
বোর্ডের কাজ দ্রুত সম্পন্ন করে নতুন মজুরি ঘোষণার আহ্বান
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর