দিনের শুরুতেই প্রোটিয়াদের লিড

জোহানেসবার্গ টেস্টে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের চতুর্থ দিন খেলতে নেমে তৃতীয় ওভারেই লিড পেয়ে গেছে প্রোটিয়ারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের স্কোর ছিল ৭ উইকেটে ৪২১ রান। তারা ২১ রানে এগিয়ে। ব্যাট করছেন রায়ান রিকেলটন ৬৩ রানে। সঙ্গে ২৯ রানে রয়েছেন কাগিসো রাবাদা। 

আগের দিন বৃষ্টি আর বজ্রপাতে লাঞ্চ বিরতির পর খেলা পরিত্যক্ত হয়েছে। তার আগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো বাংলাদেশ। তাসকিন আহমেদের জোড়া আঘাত ও হাসান মাহমুদের একটি শিকারে চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন এসে আবার বাংলাদেশকে চাপে ফেলেছে তারা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪০০ রান।